সর্বশেষ
খুকু পরীর মিঠাই যাত্রা সানজিদা আক্তার মুক্তা
বিশেষ প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আকাশ পানে উড়ছে ঘুড়ি ঠকঠকিয়ে যাচ্ছে বুড়ি, গাছে ঝুলে কলার ছড়ি বুড়ি যাচ্ছে নাতির বাড়ি। হাঁটছে বুড়ি তাড়াতাড়ি গায়ের মাঝে সাদা শাড়ি, সঙ্গে নিলো চিড়ে মুড়ি আম কাঁঠালে ভরা ঝুড়ি। বুড়ির সাথে যাচ্ছে নুড়ি সাথে কিছু টাকা কড়ি, নুড়ি পরে হাতে ঘড়ি বুড়ির হাতে সোনার চুড়ি। সঙ্গী হলো খুকু পরী পরীর হাতে মিঠাই হাড়ি, কুমির মামার ভেলায় চড়ি মেঘনা নদী দিয়ে পাড়ি।



















