সর্বশেষ
কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ ডিবিসির প্রতিবেদন নিয়ে মুখ খুললেন যমুনা লাইফের সিইও অজিত চন্দ্র আইচ ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো সত্যতা নেই, সব কিছুর নথি রয়েছে পাওনা অর্থ নিয়ে আট বছরের বিরোধ, সংবাদ প্রকাশের পর চাপ সৃষ্টির অভিযোগ নরোত্তমপুরে সালে আহমেদকে ঘিরে ইতিবাচক আলোচনা, ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বেগমগঞ্জে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিককে হুমকির অভিযোগ, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগীরা পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৫ লাখ টাকার বরাদ্দ

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা

 *কাজিপুর,প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই (মঙ্গলবার) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা৷উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ছিনতাই, হারানো মোবাইল উদ্ধার, নারী ও শিশু নির্যাতন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আসন্ন জাতীয় দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আব্দুল সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজিপুর ডিজিএম মাইদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম রাঙ্গা, সহকারি কমিশনার (ভূমি)নাঈমা জাহান সুমাইয়া, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় বক্তারা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। হারানো জিনিসপত্র দ্রুত উদ্ধার করে জনগণের আস্থা অর্জনে কাজিপুর থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সভায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা

আপডেট সময় : ০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬