সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজমান, ঠিক সেই সময় ব্যক্তিগত ও পারিবারিক অসুস্থতার কারণে নিজ এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেননি সাংবাদিক নেতা এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। তিনি দৈনিক ইনফো বাংলা ও দ্য ডেইলি মর্নিং টুডে-এর সহযোগী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দেরিতে হলেও মানবিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকায় ছুটে আসেন তিনি। ০৪ এপ্রিল ২০২৬, শনিবার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি) বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। তার এ উদ্যোগে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে এবং উপহার পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) নিজের ও পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,“মানুষের পাশে থাকা এবং তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার নৈতিক দায়িত্ব। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারো মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” স্থানীয় সচেতন মহল তার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

আপডেট সময় : ০৩:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬