আমন মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত
- আপডেট সময় : ০২:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমন মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অনুপস্থিত।২৮ জুলাই( মঙ্গলবার) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আমন মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিদ্যালয়ে না এসেই দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সেমিনারে চলে যান।বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বলেন ৮ টার নৌকায় পার হয়ে এসে হাজিরা খাতায় ও মুভমেন্ট খাতায় স্বাক্ষর করেই চলে যান কিন্ত বিদ্যালয়ের পাশেই নাম প্রকাশে অনুইচ্ছক এক জানান আজ প্রধান আসেন নাই।আরও বলেন প্রধান শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে আসেন না।২য় ও ১ম শ্রেণির ছাত্র/ছাত্রী বলে আজকে প্রধান শিক্ষক কে দেখেনি।এমনিতেই শিক্ষার চর এলাকায় কম আরেক দিকে সব শিক্ষক যান নদীর পশ্চিম পার থেকে।উল্লেখ্য যে প্রধান শিক্ষক সিরাজগঞ্জ জেলা শহর থেকে যাতায়াত করেন।এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ জানান তদন্ত করে সত্যতা পেলে আমরা ব্যবস্হা নিবো।



















