সর্বশেষ
গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে গাইবান্ধায় আইনগত সহায়তা দিবস পালিত: সচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা ঢাকার চকবাজারে ব্যবসার করুণ বাস্তবতা—ভ্যাট ট্যাক্স ও নানা খরচে দিশেহারা ব্যবসায়ীরা আজিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, রহমতগঞ্জের দাপুটে জয়, শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিভে যাচ্ছে এক কিশোরের জীবনপ্রদীপ: বাঁচতে চায় স্কাউট শিক্ষার্থী আশেফ” রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন ফুল মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

আজিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, রহমতগঞ্জের দাপুটে জয়,

 মোহাম্মদ আজিম মিঞা চকবাজার প্রতিনিিধ
  • আপডেট সময় : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর আজিমপুর কলোনি মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর থানা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচ ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগম।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে রহমতগঞ্জ দল। সুশৃঙ্খল দলগত খেলা, নিখুঁত পাসিং এবং কার্যকর আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।

শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে নবাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়ায়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, দলের নেতৃবৃন্দ এবং অভিভাবকরা।
বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক।
তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও খেলাধুলায় আরও সাফল্য কামনা করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আজিমপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, রহমতগঞ্জের দাপুটে জয়,

আপডেট সময় : ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬