সর্বশেষ
শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা ঘাটাইল জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে শোভাযাত্রা বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক পলাতক রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস বাতিল, বিকল্প রুটে জাহানাবাদ ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ

স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

অভাবের সংসারে একটু স্বস্তি ফেরাতে চেয়েছিলেন তাঁরা। কেউ সন্তানের চিকিৎসার ঋণ শোধ করতে, কেউ কৃষিকাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় গরু পালন শুরু করেছিলেন। কিন্তু এক রাতের চুরিতে তাঁদের সেই প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মুখে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উডির টেক এলাকায় এক রাতেই তিন খামারির পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, গরু পালন একটি পরিশ্রমসাধ্য কাজ। এর সঙ্গে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা জড়িত। অথচ চুরির ভয়ে এখন অনেকেই গরু পালনের আগ্রহ হারাচ্ছেন। এভাবে চলতে থাকলে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাঁদের মতে, নিয়মিত পুলিশি টহল, চোরাই গরুর বাজার ও পরিবহন ব্যবস্থায় নজরদারি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

শিমু বেগমের কাছে দুটি গাভী ছিল নতুন করে বাঁচার স্বপ্ন। সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে ধার করা টাকা পরিশোধের আশায় গরু পালন শুরু করেছিলেন তিনি। কিন্তু গরু দুটিই চুরি হওয়ায় আবারও ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

আতাবউদ্দিন হাদী কৃষিকাজের পাশাপাশি গরু পালন করতেন। তাঁর দুটি গাভীর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি নিয়ে গেছে চোরেরা।

মাহতাবউদ্দিন হাদীরও একটি ষাঁড় চুরি হয়েছে। রাত ২টা পর্যন্ত পাহারা দিয়েও শেষ পর্যন্ত গরুটি রক্ষা করতে পারেননি তিনি।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে খবর পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।
স্বাবলম্বী হওয়ার জন্য যাঁরা নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়েছিলেন, তাঁদের সেই উদ্যোগ যেন অপরাধীদের কারণে থেমে না যায়-এমন প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা

আপডেট সময় : ১০:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬