সর্বশেষ
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট বাঙ্গালহালিয়ায় রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক রাকসুর দাবিতে তিন দিনরাত ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ ঔষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায় শার্শা সীমান্তে মোটরসাইকেলসহ ৫০ পিস ভারতীয় ইয়াবা আটক, গ্রেপ্তার ১ Discover Your Perfect Poker Match: Explore the Exciting Variants

নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে ওই দিন রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তারা হলেন- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬