শার্শা সীমান্তে মোটরসাইকেলসহ ৫০ পিস ভারতীয় ইয়াবা আটক, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৪:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহলদল অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে শার্শা উপজেলার কায়বা শেখের আমবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন,মোঃ শাহাদাত হোসেন (৩৩)। তিনি শার্শা উপজেলার বাড়িপুকুরিয়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন কায়বা বিওপিতে কর্মরত নায়েক মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ১৮ আর থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা শেখের আমবাগানের সামনে অভিযান চালায়। এ সময় শাহাদাত হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪১ হাজার টাকা।
আটক ব্যক্তি, উদ্ধারকৃত মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেট শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে


















