সর্বশেষ
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট বাঙ্গালহালিয়ায় রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক রাকসুর দাবিতে তিন দিনরাত ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ ঔষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায় শার্শা সীমান্তে মোটরসাইকেলসহ ৫০ পিস ভারতীয় ইয়াবা আটক, গ্রেপ্তার ১ Discover Your Perfect Poker Match: Explore the Exciting Variants

চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন ফ্যামিলি কার্ড সুপারভাইজার মনির হোসেন শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিছ আহমেদ হানিফ, সদস্য বেল্লাল হোসেন, মহিলা দলের সহ-সভাপতি আলেয়া মেম্বার, ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সভাপতি নুর নবী ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী খান, পশ্চিম অঞ্চল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহার মেম্বার, ইমরান হোসেন কিরণ, প্রবাসী মোরশেদ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ খান, সৈকত হোসেন হৃদয়সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড হবে প্রতিটি পরিবারের অধিকার, কারো দয়া নয়। দেশের কোনো পরিবার যাতে পিছিয়ে না থাকে, কোনো মা যাতে সন্তানের জন্য কষ্ট না পায়, এটাই তারেক রহমানের অঙ্গীকার।

তিনি বলেছেন, রাষ্ট্র হবে জনগণের সেবক। ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব, অসহায় ও মধ্যবিত্ত পরিবার সরাসরি রাষ্ট্রের সুবিধা পাবে — স্বচ্ছভাবে, দালাল ছাড়া, স্বজনপ্রীতি ছাড়া।

তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করছি। কেউ বাদ যাবে না। মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু হলো, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

আসুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্বপ্নকে সফল করি — তথ্য দিয়ে সহযোগিতা করি, ফ্যামিলি কার্ডকে সফল করি।”

পরে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু

আপডেট সময় : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬