সর্বশেষ
সাংবাদিকগণের সহিত মতবিনিময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তারিখঃ ১৫ নভেম্বর ২০২৬ রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন নালিতাবাড়ীতে ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী রাজস্থলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ (এক) জন। অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা,

মোঃওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাবদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা জোরদারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এর ফলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা,

আপডেট সময় : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬