সর্বশেষ
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন গোপালগজ্ঞ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন চৌমুহনীর গণিপুরে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক জমকালো আয়োজনে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের ৩৭ বছর পূর্তি উদ্‌যাপন ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে, নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে

সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান নাদিয়া নিভিন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর প্রেক্ষাপটে যেকোনো প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যকর, দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রথাগত ব্যবস্থাপনার গণ্ডি পেরিয়ে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের গুণগত পরিবর্তন আনতে হবে।
গত ৭ ও ৮ নভেম্বর রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় ‘বিল্ডনেশন’ (buildnation)-এর উদ্যোগে বীমা খাতের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘রিথিংকিং লিডারশিপ ইন দ্য এজ অব ডিসরাপশন’ (Rethinking Leadership in the Age of Disruption) শীর্ষক দুই দিনব্যাপী ট্রান্সফরমেশনাল লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কোনো প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না। এজন্য নেতৃত্বের গুণগত উৎকর্ষ সাধনের পাশাপাশি প্রযুক্তির সঙ্গে দ্রুত অভিযোজনের মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, অনুমাননির্ভর সিদ্ধান্তের পরিবর্তে আধুনিক ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কর্মসম্পাদনের মানোন্নয়ন এখন সময়ের দাবি।
বীমা খাতের অগ্রগতির প্রসঙ্গ টেনে নাদিয়া নিভিন আরও বলেন, এই খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উদ্ভাবনী চিন্তাভাবনা, সর্বোচ্চ নৈতিকতা, জবাবদিহি এবং সংকটকালীন সময়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাই একটি প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। প্রশিক্ষণলব্ধ এই জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তারা দেশের বীমা খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাহতাব উদ্দিন আহমেদের পরিচালনায় দুই দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন ও মধ্যম সারির কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমসাময়িক নেতৃত্ববিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— নেতৃত্বের বিকাশ, সংকটকালীন ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বৃদ্ধি।
গত ৮ নভেম্বর প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাদিয়া নিভিন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা বীমা খাতের কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন

আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬