সর্বশেষ
নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন। আন্ডারচর বিট পুলিশ কর্মকর্তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সচেতন মহল। রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সবজি বীজ বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম, ঢাকায় গ্রেপ্তার ১ পটুয়াখালী গলাচিপায় ২ মাদক মামলাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মধ্যরাতে মাদকসহ পুলিশের হাতে আলমগীর গ্রেপ্তার। যশোরের শার্শার বাগআঁচড়ায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত বেস্ট ইসলামী লাইফে সুমনা পারভীনকে ঘিরে বিতর্ক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালী গলাচিপায় ২ মাদক মামলাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মধ্যরাতে মাদকসহ পুলিশের হাতে আলমগীর গ্রেপ্তার।

পটুয়াখালী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে মাদকসহ আলমগীর হোসেন (৪২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। আজ মধ্যরাতে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে উত্তর আমখোলার ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়।
​এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নিজ এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
​স্থানীয়রা জানান, আলমগীরের মাদক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। পুলিশ তাকে মাদকসহ হাতেনাতে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে গলাচিপা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
​এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী গলাচিপায় ২ মাদক মামলাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মধ্যরাতে মাদকসহ পুলিশের হাতে আলমগীর গ্রেপ্তার।

আপডেট সময় : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬