সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন পূর্ব জুড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন। মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, নীরব সাধনা, খোদাপ্রেম ও আত্মশুদ্ধির অনন্য পথিকৃৎ সূফী হযরত খাজা হায়দার আলী শাহ (রহ.) শিক্ষক সমিতির পদবি বিভ্রাট, নেপথ্যে জবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭৪.২ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিষণ্ণতার লক্ষণ

শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক,
  • আপডেট সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবার মান উন্নয়নে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেডে উত্তম পোশাক-পরিচ্ছদ ও আকর্ষণীয় টার্নআউটের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের আস্থা অর্জনে চট্টগ্রাম জেলা পুলিশের অঙ্গীকার অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬