সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন পূর্ব জুড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন। মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, নীরব সাধনা, খোদাপ্রেম ও আত্মশুদ্ধির অনন্য পথিকৃৎ সূফী হযরত খাজা হায়দার আলী শাহ (রহ.) শিক্ষক সমিতির পদবি বিভ্রাট, নেপথ্যে জবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭৪.২ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিষণ্ণতার লক্ষণ

পূর্ব জুড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বড়ধামাই গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

২নং পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিব আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব নাজমুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল ইসলাম এবং বিএনপি নেতা ফয়ছল আহমদ।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মাঠকর্মী ও সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী ও আর্থিকভাবে সক্ষম করে গড়ে তোলা এবং প্রান্তিক ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রকৃত তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এদিকে পূর্ব জুড়ী ইউনিয়নবাসীর প্রতি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু হওয়া এ তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পূর্ব জুড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন।

আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬