সর্বশেষ
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়,
শেরপুর জেলা প্রতিনিধি,
- আপডেট সময় : ০৬:৪৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতের দিকে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করে ৩৯ ব্যাটালিয়ন বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়। জব্দ করা এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।



















