সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় তালবীজ রোপণ শারদীয় দূর্গাপূজায় যশোর সীমান্ত এলাকাসহ যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতারসহ নগদ টাকা ও আলামত উদ্ধার মাত্র ৯ ও ১১ বছর বয়সেই কুরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর সংবর্ধনা শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১

শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতারসহ নগদ টাকা ও আলামত উদ্ধার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

 যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৬ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে।  ১৬ অক্টোবর ( শুক্রবার ) ২০২৬ ইং রাত আনুমানিক ১২টা ৫০ মিনিট ঘটিকায়, বাগুড়ী গ্রামস্থ মাস্টারপাড়ার মোঃ আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির নিচতলার একটি রুম থেকে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অপরাধে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন :- ১. মোঃ হাবিবুর রহমান (৫০) — পিতা: আয়ুব আলী, সাং- বালাকান্দা, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ। ২. মোঃ বকুল হোসেন (৫০) — পিতা: মৃত আমীন উদ্দীন তরফদার, সাং- পাচ কাহনিয়া, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ। ৩. মোঃ রেজাউল হোসেন (৬০) — পিতা: মৃত ছাফেদ আলী মন্ডল, সাং- রামপুর (গোলদারপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর। উদ্ধারকৃত আলামত: অভিযানকালে আসামীদের হেফাজত থেকে জব্দতালিকা মূলে নিম্নলিখিত নগদ ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা (১০০০ টাকার ২৭৬টি নোট)সহ ৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন, ৮টি এক হাজার টাকার নোটের সাইজের কাচের টুকরা, ২টি লাল সালুক কাপড়, ২টি লাল রঙের ব্যবহৃত কাটিং সুতা ও ১টি পুরাতন ব্যবহৃত নীল রঙের হ্যান্ডব্যাগ মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল এবং পুনরায় একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারকৃত কাচের টুকরা, লাল কাপডস ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের ১৬/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতারসহ নগদ টাকা ও আলামত উদ্ধার

আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬