সর্বশেষ
শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি হাসপাতালের প্রতি আস্থা বাড়াতে হবে চকবাজার-বেগমবাজারের ‘সুদি খোকন’ জামাল উদ্দিন,ব্যবসা নেই, তবু অর্থের লেনদেন? সুদের কারবারে মানুষ নিঃস্ব হওয়ার অভিযোগ মাদকবিরোধী সচেতনতা বাড়াতে কচুয়া থানার ওসির ব্যতিক্রমী উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ২টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজবাগান এলাকার নিজ বসতবাড়ি থেকে মোঃ আবু জাফর (৫৮)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আবু জাফর দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে। পুলিশ জানায়, তিনি শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর 15(3)/25D ধারা এবং The Explosive Substances Act, 1908-এর 3/4/6 ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং থানা এলাকায় চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬