সর্বশেষ
গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত বগুড়ায় সাংবাদিককে অপহরণের অভিযোগ, থানায় মামলা করার প্রস্তুতি খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম নারী ইউএনও । মিজ্ সাধনা ত্রিপুরা ‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’ চিরবিদায় নিলেন মোঃ শহিদ উল্লাহ মাইজভান্ডারি, শোকে স্তব্ধ স্বজন ও শুভানুধ্যায়ীরা বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ পাবনা সদরে তারাবাড়িয়ায় “মাদক বিরোধী মিছিলের ডাক। নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ায় সাংবাদিককে অপহরণের অভিযোগ, থানায় মামলা করার প্রস্তুতি

বগুড়া প্রতিনিধি | ডেইলি স্টেট পোস্ট
  • আপডেট সময় : ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ডেইলি স্টেট পোস্ট প্রতিনিধির দাবি—সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হামলা, নির্যাতন ও লুটপাট

বগুড়ায় ডেইলি স্টেট পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আবু হাসানকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শাহজাহানপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আবু হাসানের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৬ বিকেলে কয়েকজন ব্যক্তি সংবাদ সংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা বলার কথা বলে তার বাড়িতে যান। তাদের সঙ্গে আগে পরিচয় থাকায় তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নেন। পরে তাদের সঙ্গে বের হওয়ার পর তাকে মোটরসাইকেলে করে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শাহজাহানপুর উপজেলার পারতেখুর-কুশাগাড়ী এলাকায় নিয়ে যাওয়ার পর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তার হাত-পা বেঁধে রাখা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৭৫০ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে নেওয়া হয়। এছাড়া মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও ফাইল মুছে ফেলা এবং নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগও করেছেন তিনি।

আবু হাসান আরও অভিযোগ করেন, ঘটনা সম্পর্কে কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে সুযোগ বুঝে তিনি ঘটনাস্থল থেকে বের হয়ে পরিবারের সদস্যদের জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।

সাংবাদিক নির্যাতনের এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে শাহজাহানপুর থানার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়ায় সাংবাদিককে অপহরণের অভিযোগ, থানায় মামলা করার প্রস্তুতি

আপডেট সময় : ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬