সর্বশেষ
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিএনপি’র উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন শার্শার তৃণমূল নেতাকর্মীরা নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১কেজি গাঁজাসহ গ্রেফতার – ০৫ নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন। ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক

 মোঃ ইমরান তালাশীঃ
  • আপডেট সময় : ০৪:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভোষনা গ্রামে আক্তার হোসেন ও তার পরিবারের ওপর বহিরাগত একদল কিশোর গ্যাং সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে একই বাড়ির ট্রাক্টরচালক নবী নেওয়াজের সঙ্গে আক্তার হোসেনের ছেলে শুভর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে নবী নেওয়াজ ও তার ভাই দুলাল মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৭০-৮০ জন বহিরাগত কিশোর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা আক্তার হোসেনের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা করে। এ ঘটনায় আক্তার হোসেন, তার ছেলে শুভ ও স্ত্রী শাহিনা গুরুতর আহত হন। পরে আহতদের আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী আক্তার হোসেনের ভাই আল-আমিন বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কাদের, পিতা রমিজউদ্দীন, সাং ধামতী; নবীনেওয়াজ; দুলাল মিয়া, পিতা মৃত সিরাজুল ইসলাম; রাকিব হাসান ওরফে সাগর, পিতা দুলাল মিয়া, সাং ভোষনা; ওমর, পিতা মৃত কাশেম, সাং বানিয়াপাড়াসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বহিরাগতদের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে একজনকে আটক করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও পুলিশ তৎপর রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক

আপডেট সময় : ০৪:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬