সর্বশেষ
গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা  বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়

গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 নোয়াখালী) প্রতিনিধি:কাশেম বিন আবু জুবায়ের
  • আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নাচ ও ডিসপ্লে পরিবেশন করে অতিথি ও উপস্থিত অভিভাবকদের আনন্দ দেয়। এ সময় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ফলাফল শিট বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়ায় অনুষ্ঠানে উপস্থিতরা সন্তোষ প্রকাশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি আমিন উল্ল্যা লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের নবনিযুক্ত সহসভাপতি পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন গনিপুর ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল মালেক, সদস্য সচিব আফতাব উদ্দিন মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে তাহনান সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিব, চৌমুহনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন দুলাল, জিএস নিজাম উদ্দীন, চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব, রাসেল সুমন, আহ্বায়ক চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬