শার্শায় যুবদল নেতার পদ স্থগিতাদেশ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে যশোর-বেনাপোল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার সকাল ১১টায়, শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ ও সমাবেশে তৃণমূল নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বসে উক্ত পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি’র বিভিন্ন শ্লোগান দিতে থাকে এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাময়িক ভোগান্তির অপেক্ষায় পড়েন যাত্রী ও চালকরা। সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ও সর্বস্তরের জনগণ। পরবর্তীতে জেলা বিএনপির নেতৃবৃন্দর আশ্বাসে উক্ত সমাবেশ সমাপ্ত হয়।



















