সর্বশেষ
জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর):
  • আপডেট সময় : ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ জানাতে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইন, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী প্রমুখ। বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়—এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবি জানান তাঁরা। তাঁরা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি খাদ্যপণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬