সর্বশেষ
জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

 আমিনুল,কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্ৰামের ১০ বছর বয়সী শিপন নামের এক শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১০ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া এলাকা হতে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণকারী মোতালেব প্রামানিক (৩৮) কে হাতেনাতে আটক করে পুলিশ। এর আগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটি অপহরণের শিকার হয়। কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অপহৃত শিশুর মা বিথী খাতুন কর্তৃক ১০ আগষ্ট দায়েরকৃত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে একইদিন বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এবং রাতের এক পর্যায়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া থেকে অপহরণকারী মোতালেবকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্ৰামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, শিশু শিপনের ফুফুর সাবেক স্বামী মোতালেব পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য শিশুটিকে অপহরণ করে এবং মোবাইল ফোনে বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই সূত্রেই তাকে আটক করা হয়েছে, তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে, কিছুদিন আগেই সে একটি মামলায় সাজা খেটে বাইরে এসেছে। অপহরণকারী মোতালেব শাহজাদপুর থানার নবিপুর গ্ৰামের মৃত ময়দান আলীর ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত শিপনের ফুফুর সাথে অপহরণকারী মোতালেবের বিবাহ এবং আইনানুগভাবে ছাড়াছাড়ি হয়, পরবর্তীতে শিপনের ফুফুর অন্যত্র বিবাহ হয়েছে। জোড় পূর্বক পুনরায় বিবাহ করার চেষ্টা ব্যর্থ হলে সে শিপনকে অপহরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

আপডেট সময় : ০৪:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬