সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ আওয়ামী লীগ থেকে বিএনপি: ফরহাদের রাজনৈতিক উত্থান ঘিরে নানা প্রশ্ন জায়গা জমি সংক্রান্ত বিরোধে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় নিজ ভাই-ভাতিজাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে হাজী আবুল কাশেম: গুলিকাণ্ডের নেপথ্যের হোতাদের শনাক্ত করে শাস্তির আহ্বান

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 হারুনুর রশিদ,, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

 নওগাঁর সাপাহারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিঘীরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং আই হাই একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান। এসময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাকে ঘিরে পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬