সর্বশেষ
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ আওয়ামী লীগ থেকে বিএনপি: ফরহাদের রাজনৈতিক উত্থান ঘিরে নানা প্রশ্ন জায়গা জমি সংক্রান্ত বিরোধে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় নিজ ভাই-ভাতিজাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে হাজী আবুল কাশেম: গুলিকাণ্ডের নেপথ্যের হোতাদের শনাক্ত করে শাস্তির আহ্বান বিএনপির উজ্জ্বল নক্ষত্র আব্দুল মতিন মতি’র মৃত্যুবার্ষিকিতে দোয়া ও মিলাত। নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে গুলিবর্ষণ: বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ আগস্ট রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান। সভায় জানানো হয়, মাদক বিক্রি ও সেবন রোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করতে হবে। একই সাথে পুশইন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোরহস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সভায় জানান হয়। সভাপতি জানান , এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অবশ্যই আমাদের সকলকে সমন্বিত কাজ করতে হবে। মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে এবং জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরো জোরদার করতে হবে। তিনি আরো বলেন, মাদককে যেকোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করে জনসচেতনতামূলক সম্মেলনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও গ্যাস সংকটের কারণে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান। সভায় ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬