সর্বশেষ
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ আওয়ামী লীগ থেকে বিএনপি: ফরহাদের রাজনৈতিক উত্থান ঘিরে নানা প্রশ্ন জায়গা জমি সংক্রান্ত বিরোধে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় নিজ ভাই-ভাতিজাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে হাজী আবুল কাশেম: গুলিকাণ্ডের নেপথ্যের হোতাদের শনাক্ত করে শাস্তির আহ্বান বিএনপির উজ্জ্বল নক্ষত্র আব্দুল মতিন মতি’র মৃত্যুবার্ষিকিতে দোয়া ও মিলাত। নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে গুলিবর্ষণ: বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ

রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত দোকানঘর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে রবিবার ৯ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টায় মানবন্ধন ও বিক্ষোভ করেছে সীমান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শিক্ষানুরাগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে আয় বৃদ্ধির জন্য নির্মিত তিনটি পাকা দোকানঘর রাতের আঁধারে টিন ও শাটার লাগিয়ে দখল করে নিয়েছেন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, “বিদ্যালয়ের নামে জমির মালিকানার সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্যই আমরা এই পাকা ঘরগুলো নির্মাণ করেছি। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল মিথ্যা মালিকানা দাবি করে দোকানঘরগুলো অন্যায়ভাবে দখল করেছেন।” দখলকৃত দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগাতে গেলে এক পর্যায়ে ঘটনাস্থলে এসে বাধা দেন অভিযুক্ত মোজাম্মেল হক। এ বিষয়ে জানতে চাইলে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমি। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।” এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস ও ভারপ্রাপ্ত ওসি মোঃ বুলবুল ইসলাম জানান, ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দখলমুক্ত করে বিদ্যালয়ের জমি শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬