সর্বশেষ
পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি একটি গাছ একটি পরিবারের জন্য সম্ভল — এমপি ওয়ারেছ আলী মামুন অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরের ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ শার্শার একঝালা সংযোগ সড়কের ১কিলোমিটার রাস্তার বেহাল দশা কারণে : চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের শতশত মানুষ রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার যশোরের শার্শা উপজেলায় “ফ্যামিলি কার্ড” কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরের ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ

 বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান দারিদ্র্য বিমোচন ও নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে নিজ অর্থায়নে ছাগল বিতরণ করেছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খাঁ, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেসব নারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল ১ নম্বর ওয়ার্ড (সরবানহুদা ও রঘুনাথপুর): সৈরুপী খাতুন ২ নম্বর ওয়ার্ড (ঘিবা দক্ষিণ): শখী বেগম ৩ নম্বর ওয়ার্ড (ঘিবা উত্তর): শাবানা খাতুন ৪ নম্বর ওয়ার্ড (ধান্যখোলা উত্তর): তানজিলা খাতুন ৫ নম্বর ওয়ার্ড (ধান্যখোলা দক্ষিণ): লিপি খাতুন ৬ নম্বর ওয়ার্ড (বোয়ালিয়া-মানিক): চম্পা (স্বামী: জিয়াউর রহমান) ৭ নম্বর ওয়ার্ড (বাহাদুরপুর): মল্লিকা খাতুন ৮ নম্বর ওয়ার্ড (শাখারীপোতা): মরিয়ম বেগম ৯ নম্বর ওয়ার্ড (ডুবপাড়া-নটাদিঘা): হালিমা খাতুন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা গরিব, অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে থেকেই কাজ করতে চাই। দেশনায়ক তারেক রহমান জনগণের সঙ্গে মিশে রাজনীতি করার যে নির্দেশনা দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরা মানবিক রাজনীতি এগিয়ে নিতে চাই।” তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রবিউল ইসলাম রবি নিজের অর্থায়নে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী নারীরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন। ছাগল পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। ছাগল লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর প্রত্যাশা করছেন তারা। স্থানীয়দের মতে, বাহাদুরপুর ইউনিয়নে এ ধরনের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অসহায় মানুষের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরের ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬