সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পদ্ম পুকুরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৬) তিনি পবা উপজেলার মাধাইপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীদের অভিযোগ, মেহেদী হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগের তথ্য এবং আওয়ামী লীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকার আলামত পাওয়া গেছে বলে দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬