সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিইউতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়ার নিহাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বানারীপাড়ার সন্তান নিহাল ইসলাম খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এ সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। নিহাল বানারীপাড়া পৌরসভার বিশিষ্ট নাগরিক খন্দকার নজরুল ইসলামের পুত্র।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহালসহ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ২৫টি বিভাগের মোট ১০৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। সততা, মেধা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত দেশ গড়ার আহ্বান জানান তিনি। কেবল ভালো ফল নয়, শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন মন্ত্রী।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, “উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশে কেবল বরিশাল বিশ্ববিদালয়েই স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হয়। এই বিশেষায়িত বিভাগ থেকে নিহাল ইসলাম খন্দকারসহ মোট তিনজন শিক্ষার্থী এ বছর ডিন’স অ্যাওয়ার্ড অর্জনের গৌরব অর্জন করেছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “এ সম্মাননা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও একাডেমিক সাফল্যের ফল। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিইউতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়ার নিহাল

আপডেট সময় : ০১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬