আউশকান্দি সিএনজি সমিতির নির্বাচনে সভাপতি পদে খালেদ আহমদ জজ এর মনোনয়ন ফরম জমা।
- আপডেট সময় : ০৫:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সমিতির সাবেক সভাপতি মো: খালেদ আহমদ জজ। এতে করে শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে৷
২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের কাছে তিনি তাঁর মনোনয়ন ফরম জমা দেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার হেলাল মিয়া, নির্বাচন কমিশনার দিলশাদ মিয়া ও সেজলু মেম্বারসহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় খালেদ আহমদ জজ এর
সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক ভাই ভোটাররা।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সভাপতি পদপ্রার্থী খালেদ আহমদ জজ বলেন, তিনি নির্বাচিত হলে সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন। তিনি সকল ভোটার ও সংশ্লিষ্টদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সমিতির সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।
তাই তিনি সকল ভোটারের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
এদিকে খালেদ আহমদ জজ মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সমিতির নেতৃবৃন্দ ও ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



















