সর্বশেষ
ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ, খিলক্ষেত থানায় মামলা অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আউশকান্দি সিএনজি সমিতির নির্বাচনে সভাপতি পদে খালেদ আহমদ জজ এর মনোনয়ন ফরম জমা। বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গনিপুরে অসহায় পরিবারে বসতঘরে সন্তাসীদের হামলা ও লুটপাট বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবেগঘন সুরে সংগীতাঙ্গনে এল স্পর্শিয়া পূরবীর মৌলিক গান ‘সখী’ ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক এদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন শাহ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯-৩৬) এর সদস্য প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সদস্য সুকুমার রায়, সাংবাদিক রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংবাদিক উত্তম শর্মা, আব্দুল জলিল, মামুনুর রশীদ শাহিন ও জাহিদ হাসান, প্রদীপ রায় জিতু, আরিফ ইসলাম, নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬