সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

 (ফুলপুর ময়মনসিংহ ) ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এবং তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আজ দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নষ্ট দই বিক্রির অভিযোগ পাওয়ায় আল সৌদিয়া হোটেলকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার( ভূমি ) উপজেলা নির্বাহী ম‍্যাজিস্টেট শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬