সর্বশেষ
গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবেগঘন সুরে সংগীতাঙ্গনে এল স্পর্শিয়া পূরবীর মৌলিক গান ‘সখী’ ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘাটাইলে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ দুই মাসে ৪৩ জনের কারাদণ্ড কাজিপুরে বিএনপির ১ নেতা বহিস্কার ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

কাজিপুরে বিএনপির ১ নেতা বহিস্কার ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কর্মকান্ডে জড়িত থাকার দায়ে ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় হাজী মিজানুর রহমান বাবলুকে বহিষ্কার করা হলো। উল্লেখ করা হয়, এর আগেও একই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিলো, এবং শর্তসাপেক্ষে বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়েছিলো। একই তারিখ ও অভিযোগে অপর বিজ্ঞপ্তিতে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার, মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাজিপুরে বিএনপির ১ নেতা বহিস্কার ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আপডেট সময় : ০২:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬