সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক পরিবেশ রক্ষায় রাজশাহী কলেজ ছাত্রদলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিনের বিদায়ে আবেগঘন রাজশাহী কলেজ শহীদদের স্মরণে শিবিরের মেডিকেল ক্যাম্পের আয়োজন, সেবা নিলেন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের মানববন্ধনে শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি পাওনা ৬২ হাজার টাকা আদায়ে ভুক্তভোগীর আকুতি, আইনি ব্যবস্থার প্রস্তুতি বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সবাই সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি এবং বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি শাহারিয়ার অন্তুু , যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, মনিরুল ইসলাম, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সবুর। মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই সাংবাদিক নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬