সর্বশেষ
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর শার্শায় যুবদল নেতার পদ স্থগিতাদেশ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ময়মনসিংহের হালুয়াঘাট থানা নাগলা ঠেঙ্গাবর এলাকায় প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার

​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

কামাল হোসেন বেনাপোল
  • আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

অদ্য ২৬ জুলাই ২০২৬ তারিখ ০৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১ জন আসামীসহ ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটির অর্ধেক স্বর্ণের বার, ০১টি মোবাইল, ০১টি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- নামঃ সুমন মন্ডল (৪০), পিতাঃ প্রাননাথ মন্ডল, গ্রামঃ ইসলামিয়া বাজার, পাগলা, ডাকঃ কুতুবপুর, থানাঃ নারায়ণগঞ্জ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪০,৯৯,৮০০/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২৫,০০০/- টাকা, ০১ টি ঘড়ি ৫০০/- টাকা এবং নগদ ৭,৮৭৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৪১,৩৩,১৭৫/- (এক কোটি একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঁচাত্তর) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি ব্যাধির আকার ধারন করেছে। এ ধরনের চোরাচালানকে অনেকেই পেশা হিসেবে গ্রহণ করছে। পরবর্তীতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী/বিজিবি’র নিকট ধরা পড়ে নিজের জীবন বিপন্ন করছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​যশোরে ১ কোটি ৪১ লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬