সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে

 বিশেষ পরিষ্কার-
  • আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

পরিচ্ছন্নতা অভিযান বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ​(ফুলপুর ময়মনসিংহ) ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ফুলপুর পৌরসভার গোল চত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। ​পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে পৌর এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। ​এসময় ফুলপুর পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে

আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬