৬ নম্বর ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান মোঃ নিপুন হোসেন
- আপডেট সময় : ০৬:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভবেরবের গ্রামের সন্তান মোঃ নিপুন হোসেন। তিনি যশোরের শার্শা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোশারফ হোসেনের বড় ছেলে। স্থানীয়দের দাবি, মোঃ নিপুন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মোঃ নিপুন হোসেন বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার আগে একজন সেবক হতে চাই। ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।” এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন মোঃ নিপুন হোসেন।



















