সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ীতে সংলাপ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

 মনজুরুল হক, নালিতাবাড়ী, (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

“শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতায় এগিয়ে যাবে কিশোরী” এ প্রতিপাদ্যে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে উপজেলার ১২টি সংলাপের দেড়শ জন কিশোরী অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রণয় কুমার ম্রং, উপজেলা সমন্বয়কারী হিলারিউস রিছিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নৃত্যা পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। এর পাশাপাশি কারিতাস এর আয়োজনে দুটি কৃষি স্টল স্থাপন করা হয়। এতে উৎপাদিত কৃষিপণ্য ও জৈব সারসহ নানা প্রযুক্তি প্রদর্শন করা হয়। ক্ষুদে শিল্পীদের আয়োজনে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ নাটিকা উপস্থাপন করা হয় সমাবেশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে সংলাপ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬