সর্বশেষ
বেগমগঞ্জে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিককে হুমকির অভিযোগ, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগীরা পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৫ লাখ টাকার বরাদ্দ কালিয়াকৈরে অনলাইন জুয়ার ঋণের বলি গৃহবধূ শম্পা! স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে রহস্যজনক মৃত্যু। খুকু পরীর মিঠাই যাত্রা সানজিদা আক্তার মুক্তা যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ ০৪ জন আসামী আটক করেছে বিজিবি কক্সবাজারে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

 নওগাঁর সাপাহারে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাপাহারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬