সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিককে হুমকির অভিযোগ, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার নিজস্ব প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত সহায়তা চেয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইকবালের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর সংশ্লিষ্ট দুই সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ (ইমো) কলের মাধ্যমে যোগাযোগ করে সংবাদ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, এক পর্যায়ে সংবাদটি অপসারণ না করলে “খেলা হবে” বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার, মানহানিকর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া একাধিক ফেক আইডি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইকবালের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিককে হুমকির অভিযোগ, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগীরা

আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬