সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান

ফরজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনন্য সাফল্য অর্জন করেছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল। ক্লাবটি সিলভার ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করার পাশাপাশি ক্লাবের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান তাঁর দক্ষ নেতৃত্ব, সেবামূলক কার্যক্রম এবং সফল ক্লাব পরিচালনার স্বীকৃতিস্বরূপ গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন।
সৈকত শহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই হাজার রোটারিয়ান, রোটারি নেতৃবৃন্দ এবং অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং রিপসা টিমের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রোটারির সেবামূলক কার্যক্রম, নেতৃত্বের উৎকর্ষ এবং ক্লাবগুলোর বছরের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক আবেদুজ জামান, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ক্লাব প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান।
পুরস্কার গ্রহণের পর এস এম নুরুজ্জামান বলেন, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রতিটি সদস্যের আন্তরিক পরিশ্রম, ঐক্য এবং মানবসেবার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি। তিনি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, মানবিক সেবা এবং রোটারির আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রোটারি সংশ্লিষ্টদের মতে, এস এম নুরুজ্জামানের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ক্লাবটি এ বছর সিলভার ক্লাব অ্যাওয়ার্ড এবং তিনি ব্যক্তিগতভাবে গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের গৌরব লাভ করেন।
এই অর্জনে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। ক্লাবের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, এস এম নুরুজ্জামানের নেতৃত্বে আগামী দিনগুলোতেও ক্লাবটি মানবসেবা ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান

আপডেট সময় : ০২:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬