সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরকারবিরোধী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাঁশখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল

 রিপোর্টার চট্টগ্রাম:
  • আপডেট সময় : ০২:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে সরকারবিরোধী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাঁশখালী উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের (জাহাঙ্গীর)। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বখতেয়ার উদ্দীন ও আহমদ ছগীর।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব শহীদুল কায়ছার বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন চৌধুরী পলাশ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আবু বক্কর, জিয়াউল হোসাইনী, মর্তুজ আলী, সদস্য ওসমানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে মামুন, বাহাদুর, আদনান, পারভেজ, আইয়ুব আলী ও আরফাতসহ অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবেন।

বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ঘোষিত সাংগঠনিক সপ্তাহের কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারবিরোধী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাঁশখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০২:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬