সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শার্শা ও বেনাপোলে কর্মসূচীর উদ্বোধন

কামাল হোসেন বেনাপোল
  • আপডেট সময় : ০৫:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

‎দেশজুড়ে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও শার্শায় এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
‎
‎শনিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে শার্শা উপজেলা অডিটোরিয়াম মাঠে এবং বেনাপোল পৌরগেটে পৌরসভার নিজস্ব জমিতে চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সাথে স্থানীয় বিএনপি ও জামায়াতে নেতারা উপস্থিত থেকে ঔষধি ও বনজ প্রজাতির ৫ ধরনের গাছের চারা রোপণ করেন । আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
‎
‎পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।
‎
‎শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের জন গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ আছে যে, সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আজ দুপুর বারোটার সময় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে আমরাও এই কর্মসূচি উদ্বোধন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শার্শা ও বেনাপোলে কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬