সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: গাইবান্ধায় আনন্দ মিছিল, তারেক রহমানকে শুভেচ্ছা

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা,
  • আপডেট সময় : ০২:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

৭ জুন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের পর গাইবান্ধায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (৭ জুন) বিকেল ৪টায় জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এসময় মিছিলকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানান। পাশাপাশি নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু। এছাড়াও পৌর যুবদলের আহ্বায়ক পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, দলের আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও গতিশীল করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: গাইবান্ধায় আনন্দ মিছিল, তারেক রহমানকে শুভেচ্ছা

আপডেট সময় : ০২:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬