সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালবৈশাখীর সতর্কবার্তা: গাইবান্ধায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নিরাপদে থাকার আহ্বান

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০১:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধাসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় রংপুর বিভাগসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টিসহ তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে, যা জনজীবনে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এদিকে, গাইবান্ধাসহ রংপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত এবং দিনের যেকোনো সময় এই ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি ও বজ্রপাতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে কৃষকসহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঝড়ের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে খোলা জায়গা এড়িয়ে চলা এবং পাকা ভবনের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালবৈশাখীর সতর্কবার্তা: গাইবান্ধায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নিরাপদে থাকার আহ্বান

আপডেট সময় : ০১:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬