সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং চান্দিনা জননী ডায়াগনস্টিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন আর নেই। তিনি ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন জনবান্ধব ও সৎ নেতৃত্ব হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। পাশাপাশি চিকিৎসা সেবার মানোন্নয়নে চান্দিনা জননী ডায়াগনস্টিক হাসপাতালের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাত ৮টায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালেন বলে মন্তব্য করেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যু

আপডেট সময় : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬