সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পড়াশোনায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীকে সাইকেল উপহার দিলেন গোলাম কিবরিয়া

 আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে পড়াশোনায় উৎসাহ দিতে মোঃ সামিদুল নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সাল্লাতলা এলাকায় ওই শিক্ষার্থী ও তার পরিবারের হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়। শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া (ভিপি) এর পক্ষ থেকে উপহারটি তুলে দেন ইসলামী পাঠাগারের সভাপতি জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী গোলাম কিবরিয়ার কাছে একটি মোবাইল ফোনের আবেদন করেছিল। তবে বয়স বিবেচনায় তিনি শিক্ষার্থীর জন্য সাইকেল কেনার সিদ্ধান্ত নেন, যাতে করে সে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে। পাশাপাশি তার জন্য বিনা মূল্যে কোচিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। সাইকেল পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহ দিতে তিনি সব সময় পাশে থাকতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পড়াশোনায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীকে সাইকেল উপহার দিলেন গোলাম কিবরিয়া

আপডেট সময় : ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬