সর্বশেষ
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ব্যবসায়ী বোরহানুল হাই তপন, ঢাকায় চিকিৎসাধীন
নোয়াখালী প্রতিনিধি | প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ থানার ০৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়ন ও ঢাকার চকবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বোরহানুল হাই তপন গতকাল রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবাদী কণ্ঠের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে আবার পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এই দোয়া রইল।



















