সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম জহিরুল ইসলাম।  ২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। আর শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। জানা যায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নিজ জেলা চাঁদপুর। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি কবি নজরুল সরকারি কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চীন, অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। একেএম জহিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম

আপডেট সময় : ০৫:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬