গাইবান্ধায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০২:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক রিফাতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি এতে অংশগ্রহণ করে । শিক্ষার্থী ও এলাকাবাসি জানান,এঘটনায় মামলা দায়েরের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আজও ধর্ষণের অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করতে পারেনি,তারা এসময় মানববন্ধনে রিফাতকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় লপূর্বক ধর্ষণ করে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত মিয়া। এঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।তারপর থেকেই ধর্ষণের অভিযুক্ত রিফাত পলাতক রয়েছে।



















